কিশোরগঞ্জ থেকে,
নীলফামারীর কিশোরগঞ্জে ৩ কেজি গাজা ও ২০ বোতল ফেনসিডিল সহ মন্টু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য অধিদপ্তর এর একটি চৌকস দল।
মন্টু কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের বসুনিয়া পাড়ার নিজাম উদ্দিনের ছেলে।
শুক্রবার ১৪ জানুয়ারী সন্ধ্যা ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে মন্টুর বাড়িতে অভিযান চালিয়ে ৩ কেজি গাজা ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এতে নেতৃত্ব দেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিল্পী রানী মিস্ত্রি।
এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় দফতরটির পরিদর্শক আব্দুর রহিম বাদী হয়ে একটি মাদক দ্রব্য মামলা দায়ের করেছেন।
মামলা নং ০৯
আব্দুর রহিম জানান, মন্টু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘ থেকে এই ব্যবসায় জড়িত।