নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার ২০ জানুয়ারি/২২ রাত ৮ টায় দেবরের সাথে মোটর সাইকেলে টিকিট কাউন্টারে যাওয়ার সময় পাট বোঝাই ট্রাক বাজার ট্রাফিক মোড় থেকে কালিবাড়ী এলাকায় ট্রাকটির সাথে আড়াআড়ি ক্রোচিং করার সময় পোশাক কর্মী নুর নাহার বেগম পাঠ বোঝাই ট্রাকের পিছন চাকায় পড়ে গিয়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়। দেবর গুরুতর আহত অবস্থায় সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘাতক ট্রাকটি আটক করে সদর থানায় নেওয়া হয়েছে।ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।নিহতের বাড়ী জেলা সদরের চওড়াবড়গাছা ইউনিয়নের ভাঙ্গামাল্লী এলাকায়।নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন,ট্রাকটি আটক করা হয়েছে।মৃতদেহ হীম ঘড়ে রাখা আছে,আগামীকাল ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।নিহত নারী ঢাকায় একটি পোশাক শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।