শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত‍্যুঃগুরুতর আহত আরেক শিশু




নীলফামারী প্রতিনিধিঃ 


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাদঁখানা ইউনিয়নের বগুলাগাড়ী আদর্শ গ্রামে ট্রাক্টরের লাঙ্গলের ফলায় পিষ্ট হয়ে নির্মম মৃত্যুর শিকার হয়েছে  রিয়াদ (৩)


৬ জানুয়ারী-২০২২ বৃহস্পতিবার দুপুর ১ টায় একই গ্রামের পেশাদার ট্রাক্টর চালক আমিনুর রহমান (৪৫) একটি আলু ক্ষেতে হাল চাষ করার সময় একই গ্রামের প্রবাসী নুরন্নবীর (৫৫) কনিষ্ঠ ছেলে রিয়াদ (৩) ও হামিদের মেয়ে রেদোয়ানা (৪) লাঙ্গলের ফলায় পিষ্ট হয়। ঘটনাস্থলেই শিশু রিয়াদ মারা যায়। তার খেলার সাথী রেদোয়ানা আক্তার গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


 শিশু দুটি ওই জমি থেকে আলু সংগ্রহ করে চলমান ট্রাক্টরে বসে ছিল। এক সময় ট্রাক্টরের ধাক্কায় পিছলে পরে দুর্ঘটনা ঘটে। ট্রাক্টর চালক শিশুটির ছিন্নভিন্ন মৃত্যু দেহ দেখে অজ্ঞান হয়ে পড়লে   রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়।


এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এলাকার খবর