শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে চাঁদখানা ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলেন- হাফিজার রহমান হাফি




নীলফামারী প্রতিনিধিঃ

 

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় চাঁদখানা ইউপি নির্বাচনে বেসরকারী ভাবে চেয়ারম‍্যান হলেন স্বতন্ত্র প‍্রার্থী (ঘোড়া প্রতিক )হাফিজার রহমান হাফি।


বুধবার চাঁদখানা ইউপিতে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।ভোটের প্রাপ্ত ফলাফলে হাফিজার উদ্দিন হাপি ঘোড়া প্রতীকে ৩ হাজার ৬৫১ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজিম উদ্দিন আলম সবুজ দুটি পাতা প্রতীকে ভোট পেয়েছেন ৩ হাজার ৬৩৭ ভোট। মোট ভোটের প্রাপ্ত ফলাফলে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১৪ ভোটে বিজয়ী হয়েছেন। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার রফিকুল ইসলাম প্রাপ্ত ভোটের ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এলাকার খবর