নীলফামারীপ্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে নির্ভীক নেটওয়ার্ক ফাউন্ডেশন এর আয়োজনে নির্ভীক লিডারস মিট অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নূর-ই আলম সিদ্দিকী, নির্ভীক নেটওয়ার্ক ফাউন্ডেশনের জেলা প্রতিনিধি ইবনে সাঈদ অঙ্কুরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রতিনিধি রেজাউল আলম স্বপন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম নুরুল আমিন শাহ, কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম, বাংলাদেশ প্রেস ক্লাব কিশোরগঞ্জ শাখা'র আহবায়ক দেলোয়ার হোসেন,ইনডিপেনডেন্ট টেলিভিশনের নীলফামারী জেলা প্রতিনিধি মাহমুদ আল হাসান রাফিন,মাগুড়া ইউপি সাবেক চেয়ারম্যান মুকুল , শিশুনিকেতন স্কুল এন্ড কলেজ এর সহাকারী শিক্ষকা রোমানা ফেরদৌস প্রমুখ।
এসময় উপজেলার সেরা তিন জন উপজেলা লিডার মো শাহজাহান ইসলাম লেলিন, ইসরাত জাহান রিক্তা, শাকিল আহম্মেদকে ক্রেস প্রদান করা হয় আরও নির্ভীক পিয়ার লিডার শিমলা, তনা, তুবা, মিম,পূজা,রাহুল,নানাজমুল উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলার ৩৯টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৮০জন পিয়ার লিডার অংশগ্রহণ করেন।