মোঃ দেলোয়ার হোসেন
বাংলাদেশ প্রেসক্লাবের রাজশাহী বিভাগীয় সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ মার্চ) বগুড়া জেলার শহীদ টিটু মিলনায়তন হলে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রেস ক্লাব বগুড়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হালিম মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাজিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাংবাদিক ও সম্পাদক আব্দুল হামিদ সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা শাখার রংপুর বিভাগীয় কমিটি ও আহ্বায়ক এনামুল হক স্বাধীন, সদস্য সচিব সুজন আহমেদ, নীলফামারী জেলা শাখা র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মাইনুল হক, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা শাখা র আহবায়ক মোঃ দেলোয়ার, সদস্য সচিব ইয়ামিন কবির স্বপন, ডিমলা উপজেলা শাখা র আহবায়ক মোঃ হামিদার রহমান, জলঢাকা উপজেলার সদস্য সচিব আযম বাদশা সাবু, শাহজাহান বাদশা, ও ডলার, রনি, গাজীপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মেজবাহ উদ্দিন সরকার, রাজশাহী মহানগর আহ্বায়ক আব্দুল মতিন, সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মোহাম্মাদ আলী, নওগাঁ জেলা শাখার আহ্বায়ক মাহবুব আলম (রানা), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক রেজাউল করিম (মাসুদ), বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহেদ ফকির ।
আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা শাখার আবদুল্লাহ আল মামুন (টেনিস), আব্দুল মমিন, এস.এম. জাকারিয়া ও রাজশাহী বিভাগের সকল জেলা ও উপজেলার আহ্বায়কবৃন্দ।

