নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদরাসার ভিত্তি প্রস্তর স্থাপন করলেন নীলফামারী-৪ সৈয়দপুর কিশোরগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেন।
১৩ মার্চ শনিবার রনচন্ডি বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদরাসার চারতলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় সংসদ সদস্য আহসান আদেলুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নুর ই আলম সিদ্দিকী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, বিশিষ্ট জাতীয় পার্টি নেতা রশিদুল ইসলাম, এমপি প্রতিনিধি ও কিশোরগঞ্জ উপজেলা জাপা আহ্বায়ক মো. রেজাউল আলম স্বপন, বড়ভিটা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফজলার রহমান, উক্ত প্রতিষ্ঠানের সুপার মোজাফফর হোসেন সহ শিক্ষকবৃন্দ।