শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

আব্দুল আজিজ চৌধুরী সাঈদ এর উপর দূর্বৃত্তদের হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

 


নিজস্ব প্রতিবেদক


বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক আব্দুল আজিজ চৌধুরী সাঈদ এর উপর দূর্বৃত্তদের হামলার প্রতিবাদে নীলফামারীর কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।


১৩-০৪-২২ইং বুধবার সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশ প্রেস ক্লাব কিশোরগঞ্জ শাখার আহবায়ক মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সদস‍্য সচিব ইয়ামিন কবির স্বপনের সঞ্চালনায় কিশোরগঞ্জ থানা মোড়স্থ অস্থায়ী কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।


এতে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ উপজেলা শাখা যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, আবু সুফিয়ান, আশরাফুল ইসলাম, সবুজ মিয়া সহ আরো উপস্থিত ছিলেন, আসিফ ইশতিয়া লিয়ন, লিটন মিয়া, শাহজাহান লেলিন সহ অন‍্যান‍্য সাংবাদিক বৃন্দ।।


মানববন্ধন থেকে হামলায় জড়িত দূষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা। সেই সাথে সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসন ও সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

এলাকার খবর