শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে সংরক্ষিত মহিলা সদস‍্যের স্বামী মাহাবুল ইসলামের নামে মিথ‍্যা ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ

 



নিজস্ব প্রতিবেদক


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাদঁখানা ইউনিয়নের ৪,৫ ও ৬ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস‍্য কমলা বেগমের স্বামী মোঃ মাহাবুল ইসলামের বিরুদ্ধে ফেসবুকে ভাইরাল হওয়া অভিযোগ সম্পূর্ণ মিথ‍্যা ও ভিত্তিহীন বলে এলাকাবাসী দাবী করেছে।


সরজমিনে গিয়ে জানা যায়, গত ১৩ এপ্রিল ২০২২ একই এলাকায় মৃত‍্যু আলীমুদ্দিনের ছেলে আব্দুস সাত্তারের প্বার্শবর্তি বাঁশ ঝাড় থেকে ওমর আলী (১৬) তার কয়েকজন বন্ধু মিলে ১২ টি বাশঁ কর্তন করে। ওমর আলী ভিক্ষুক আবু সাইদের ছেলে। 


পরবর্তিতে  বিষয়টি বাড়াবাড়ি হলে গত ১৫ এপ্রিল -২০২২ স্থানীয় গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ ১৬,০০০/ টাকা বিনিময় আপোষ মীমাংসা করে দেয়।উক্ত টাকা সংগ্রহ করতে গিয়ে গরুর বাছুর বিক্রয় করে জরিমানার টাকা পরিশোধ করেন।বিষয়টি সংরক্ষিত মহিলা সদস‍্য কমলা বেগমের  দৃষ্টিগোচড় হলে তার স্বামী মাহাবুল ইসলাম সহ উক্ত জরিমানার টাকা উদ্ধার করে ভুক্তভোগী ভিক্ষুকের নিকট ফেরৎ দেন।


গনমাধ‍‍্যমকর্মীর সাথে কথা হলে ভিক্ষুকের বউ পারভীন বলেন, ভাইস চেয়ারম‍্যানের স্বামী মাহাবুলের জন‍্যে মোর গরু বেচা জরিমানার টাকা ফেতৎ পাচু।মুই ভিক্ষুকের বউ সরকার হামাক বাড়ী দিছে। কোন রকমে কষ্ট করি থাকি। বাশেঁর মালিক সহ অনেকের  ভয়ে কয়দিন থাকি পালে বেড়াইছি। বাড়ীত থাকির পাই নাই। সবাই বলে মামলা হামলা করে হামাক উচ্ছেদ করবে।

এলাকার খবর