নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর সৈয়দপুর উপজেলা পুরাতন কাচাঁ বাজারে পাওনা টাকা চাইতে গিয়ে পিতা পূত্র মিলে ব্যবসায়ীকে বেধম মারপিট ও টাকা ছিনতাই এর অভিযোগ উঠেছে।
গত ২১ এপ্রিল দুপুর ২ঃ১৫ ঘটিকায় পিয়াজ ব্যবসায়ী আব্দুস সামাদ প্রতিদিনের ন্যায় বিভিন্ন বাজারে বাকী টাকা আদায় করে সর্বশেষ বাকী টাকা তোলার জন্য পুরাতন কাচাঁ বাজারে আসা মাত্র পরিকল্পিত ভাবে রাজু আহমেদ তার ভাই সজিব ও পিতা সিরাজুল ইসলাম, হাসিনুর পিতা সহ এলোপাতারী মারপিট করে হাতের সোলজার জয়েন্ট খুলে যায় ও ডান চোঁখে প্রচন্ড আঘাত পায় এবং তার আদায়কৃত ৮০,০০০ টাকা ও তার চাচা বিশিষ্ট পিয়াজ রসুন ব্যবসায়ী আব্দুল হালিম ব্যাংক করার জন্য ভাতিজা আব্দুল সামাদকে ১,২৫,০০০ টাকা দেয়। সর্বসাকল্যে ২,০৫,০০০ টাকা রাজু আহমেদ ও সিরাজুল ইসলাম পকেট থেকে জোড় পূর্বক বের করে নেয়।
গনমাধ্যমকর্মী সরজমিনে গেলে ঘটনাস্থল থেকে জানতে পারে পিয়াজ ব্যবসায়ী আব্দুল সামাদ ব্যবসা করা কালীন দীর্ঘ দিন থেকে রাজু আহমেদ নিকট ১,০৭,২২৬ টাকা বকেয়া পড়ে যায়। একই দিনে রাজু আহমেদ বাইপাস কাচাঁ মার্কেটে গেলে আব্দুস সামাদ বলেন, আপনার সাথে আমার এখন ব্যবসা নাই বিধায় আমার পাওনাকৃত ১,০৭,২২৬ টাকা দিয়ে যান। কথা কাটাকাটির এক পর্যায় উক্ত টাকা পরিশোধের জন্য ৯ মাস সময় নিয়ে স্বেচ্ছায় একটি চুক্তিনামায় স্বাক্ষর করে রাজু আহমেদ।
দুপুর ২ঃ১৫ মিনিটে পুরাতন কাচাঁ বাজারে আসা মাত্র রাজু আহমেদ তার ভাই সজিব ও পিতা সিরাজুল ইসলাম পরিকল্পিত ভাবে তাকে আটক করে বেধম মারপিট করে পকেটে থাকা ২,০৫,০০০ টাকা বের করে নেয়।
ভুক্তভোগী আব্দুস সামাদ হাত ও চোঁখের অবস্থা বেগতিক হলে তিনি অন্যের সাহায্য নিয়ে সৈয়দপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হন। তার অবস্থা আশংকজনক হলে কর্তৃক পক্ষ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আব্দুস সামাদ হাসিম পুর বাজারের বানিয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে। তিনি অবঃ প্রাপ্ত সেনা সদস্য।
তার সাথে কথা হলে তিনি বলেন আমার বাড়ী চিনিরবন্দর থানায় হওয়ায় সব সময় হুমকি ধমকি দিয়ে আসছে। অভিযুক্তরা ভয়ভীতি প্রদর্শন করে ব্যাটা সৈয়দপুরে ব্যবসা করতে হলে তোর বাপের সাথে ঠিক ভাবে চলাফেরা করিস।
তিনি অভিযোগ করে আরো বলেন, জীবিকার তাগিদে প্রতিদিন ঝুকি নিয়ে হাসিমপুর থেকে আমাকে আসতে হয়। ইতিপূর্বে টাকা চাইতে গিয়ে অনেক ভয় ভীতি প্রদর্শন করেছিল।
এই বিষয়ে অফিসার ইনচার্জ আবুল হাসনাতের সাথে তিনি বলেন, ঘটনা শুনেছি এবং লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।
