নিজস্ব প্রতিনিধি:
দিনাজপুর জেলা বাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসার সামসুল আজম।
বাংলাদেশ ও বিশ্বের সকল মুসলমানদের এবং দিনাজপুর জেলা বাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জোনাল সেটেলমেন্ট অফিসার সামসুল আজম।
এক সাক্ষাৎকারে জোনাল সেটেলমেন্ট অফিসার বলেন, মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে বছরে আসে দুটি ঈদ। ঈদের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে।দেশের বিদ্যমান ক্রান্তি-লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগ করে নেয়ার আহবান জানান তিনি।
তিনি আরো বলেন, গরীব ও অসহায় মানুষের পাশে থেকে আপনারা সবাই ঈদ-উল-ফিতর উদযাপন করবেন বলে আমি আশাবাদী।
সম্প্রতি আল্লাহ পাক আমাদের চরম সংকট থেকে হেফাজত করেছেন। স্বাস্থ্য বিধি মেনে সবাইকে ঈদ উদযাপন করার ও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দিনাজপুর জেলার মানুষ অত্যন্ত সহজ সরল ও সাদা মাটা জীবন যাপন করেন।জেলা বাসীর সহযোগীতা পেলে আমি একটি আধুনিক, পরিচ্ছন্ন ও একটি যুগোপযোগী জেলা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।
