শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে গোডাউন থেকে ৪ হাজার ২৪ লিটার ভোজ‍্য তেল (সয়াবিন) জব্দ করলো ভোক্তা অধিকার

 



নীলফামারী প্রতিনিধিঃ


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মেসার্স হারুন ষ্টোরে অবৈধভাবে ভোজ্য তেল (সয়াবিন) মজুদ করায়  ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


আজ বৃহস্পতিবার (১২ মে/২২) দুপুর ২ টায় জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সামসুল আলমের নেতৃত্বে কিশোরগঞ্জ উপজেলার ভিতর বাজারের মেসার্স হারুন স্টোরের গোডাউনে অভিযান চালিয়ে ৪ হাজার ২৪ লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুদ অবস্থায় পাওয়া যায়।


 অবৈধভাবে তেল মজুদ করার  দায়ে মেসার্স হারুন স্টোর এর স্বত্বাধিকারী বুলবুল আহমেদকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মজুদ তেল ভোক্তাদের মধ্যে আগামী দুই দিনের মধ্যে ন্যায্য মূল্যে বিক্রি করার নির্দেশ দেন নীলফামারী জেলা কার্যালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সামসুল আলম।

এলাকার খবর