শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

জলঢাকার কালীগঞ্জ বঙ্গবন্ধুর হাটে প্রাচীন বাংলার ঐতিহ্য সার্কাস দেখতে শত শত জনতার ভীর

 





মোঃআশরাফুল ইসলাম রাজু

নীলফামারি জেলা ব্যুরো প্রধানঃ

নীলফামারি জেলাধীন জলঢাকা উপজেলার কালীগঞ্জ বঙ্গবন্ধু বাজারে অনুষ্ঠিত হলো প্রাচীন বাংলার ঐতিহ্য সার্কাস খেলা।চোখের পলকে ভরাডুবির আর এক নাম সার্কাস, যেখানে ভেলকি বাঁচির ছোঁয়ায় মাতোয়ারা সাধারন দর্শক শেনীর মানুষদের ভালোলাগার আলতো পরশে এই ঐতিহ্যকে প্রতক্ষ দর্শনের জন্য উপজেলার বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন হাজারো মানুষ।অপসংস্কৃতির ছোঁয়া থেকে কলুশিত মুক্ত এই সার্কাস খেলা দেখে ভিন্ন আঙ্গিকে আনন্দ খুঁজে পাচ্ছেন সাধারন দর্শক শ্রেনীর মানুষেরা।


সার্কাস প্রদর্শনীর প্রতিটি শো দেখতে লক্ষ করা যাচ্ছে শত শত দর্শক শ্রেনীর মানুষের ভীর।তারা বলছেন,আমরা বাপ দাদার মুখে এমন সার্কাসের কথা শুনেছিলাম আজ তা প্রতক্ষ দর্শনের মাধ্যমে আস্বাদন করছি এমন ভেলকি বাঁজি খেলার স্বাদ।



উক্ত সার্কাস খেলার দায়িত্বরত সভাপতি মোঃ মনিরূজামান মনি বলেন,আমরা প্রাচীন যুগের হারোনা সার্কাসখেলা ফিরে আনার মাধ্যমে মানুষকে সুস্থ সংস্কৃতির ধারার দিকে ধাবিত করার নিমিত্তে সাধারন দর্শক শ্রেনীর মানুদের আনন্দ দেওয়ার চেষ্টা করে চলছি।এতে করে মানুষ তার ব্যক্তি জীবন দর্শনে আরো বেশি উৎসাহিত হচ্ছেন এমন সংস্কৃতি অঙ্গনের দিকে।


একই সাথে প্রশাসনের সঠিক তৎপরতা বিরাজমান থাকার মাধ্যমে এমন সুস্থ ধারার সার্কাস খেলার প্রবাহমান গতিবিধি চালু আছে বলে বলছেন সমাজের সচেতন মহলের মানুষেরা।প্রশাসনিক দপ্তরের এমন কাজকে বাহবা প্রদান করছেন সাধারন এই দর্শক শ্রেনীর মানুষেরা।

এলাকার খবর