নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের মধ্য রাজিব ডাঙ্গা পাড়া গ্রামের আব্দুল মতিনের কন্যা মিথ্যুন জিরা আক্তার মাওয়া (১) হৃদ রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কিছুদিন চিকিৎসা নিয়ে বাড়ী ফিরে এসেছে অর্থভাবে। তাঁর ভবিষ্যত স্বপ্ন পূরণ ও মূল্যবান জীবন বাঁচাতে চিকিৎসায় আর্থিক সাহায্যের প্রয়োজন।
আব্দুল মতিন উল্লিখিত এলাকার মরহুম হাফিজুল ইসলাম কালুয়ার ছেলে। আব্দুল মতিন ২ ছেলে ও এক কন্যা সন্তানের জনক। তিনি একজন চা ও খিলি পান ব্যবসায়ী।
চলতি বছরে হঠাৎ আকস্মিক অসুস্থ হয়ে পড়ে মাওয়া। পরে চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় তাঁর হৃদ রোগ ধরা পড়ে।
তাঁর চিকিৎসায় পরিবারের অনেক অর্থ ব্যয় হয়ে গেছে ইতিমেধ্যে। এদিকে, চিকিৎসক তাঁর সুচিকিৎসার জন্য তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। এতে তাঁর চিকিৎসায় অনেক টাকার প্রয়োজন। কিন্তু তাঁর পরিবারের পক্ষে চিকিৎসা করানোর মতো আর্থিক সামর্থ্য নেই। কারণ ইতিমধ্যে তাঁর চিকিৎসায় গবীর পরিবার অনেক টাকা পয়সা ব্যয় করেছেন। এখন অর্থাভাবে তাঁর সুচিকিৎসা করা অসম্ভব হয়ে পড়েছে পরিবারটির।
চিকিৎসক জানিয়েছেন সুচিকিৎসায় মিথ্যুন জিরা আক্তার মাওয়া সুস্থ হয়ে উঠবেন। এ অবস্থায় একমাত্র কন্যা সন্তান কে বাঁচাতে দরিদ্র পিতা দেশ বিদেশের দানশীল ও বিত্তশালী, সহৃদয়বান মানুষের আর্থিক সাহায্য চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানাঃ হিসাব নং ৪২৯১০১০০২১৭৬৩ রুপালী ব্যাংক লিঃ কিশোরগঞ্জ শাখা নীলফামারী।
আব্দুল মতিন- ০১৭৭০৬৩১২১৭
