শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে স্বদেশ প্রত‍্যাবর্তন দিবস পালিত হয়েছে

 



নীলফামারী প্রতিনিধিঃ


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৭ মে) বিকাল ৫ টায় উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় সফি মিয়া মর্ডান  মার্কেটে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশিয়ার রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু  পরিষদের  উপজেলা শাখা'র সভাপতি  ফজলার রহমান, উপজেলা আওয়ামী লীগের  সহ সভাপতি ছাইয়েদ হোসেন সাবুল, সাংগঠনিক  সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, হাসান মন্ডল, দপ্তর সম্পাদক রোকনুজ্জামান রতন, সাংস্কৃতিক সম্পাদক রশিদুল ইসলাম বাবু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা  মতিয়ার রহমান,আওয়ামী লীগ সদস্য অনিতা রাণী মোহন্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, উপজেলা কৃষক লীগের সভাপতি মিথুন রায়, সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আসাদুজ্জামন চিলু, রাশেদুর রহমান রাশেদ, উপজেলা  শ্রমিক লীগের সাধারন সম্পাদক হিজবুল্লাহ রহমান ডালিম, বাংলাদেশ ছাত্রলীগের  সভাপতি মাইনুল আরেফিন সপু, সাবেক ছাত্রলীগের সহ-সভাপতি মাখদুম-ই-মইন ড্যাফোডিল সহ বিভিন্ন ইউনিয়ন নেতাবৃন্দ।

এলাকার খবর