মোঃ দেলোয়ার হোসেন নীলফামারী প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিশোরগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪১ তম শাহাদাত বার্ষিকী পালন করেছে উপজেলা বিএনপি সকল অঙ্গ ও সহযোগী সংগঠন।
আজ ৩০ মে ২০২২ স্থানীয় বাদশা টাউন কমপ্লেক্সে উপজেলা বিএনপি'র আহবায়ক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সদস্য সচিব দেলোয়ার হোসেনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন বলেন, আওয়ামী লীগের বিদায়ের ঘন্টা বেজে উঠেছে।আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। অন্যথায় বাংলার জমিনে কোন পাতানো নির্বাচন হতে দেব না।
আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবদলের আহবায়ক একেএম তাজুল ইসলাম ডালিম ও সদস্য সচিব নজরুল ইসলাম দুলু, কিশোরগঞ্জ সদর বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহ আলম বাবু ও সদস্য সচিব দেবাশীষ সরকার,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইবনে সাইদ সুজন, এবং সদস্য সচিব সোহেল রানা রাসেল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন ও সদস্য সচিব মোরশেদুল ইসলাম প্রমুখ।
এ সময় কিশোরগঞ্জ উপজেলার সকল স্থরের নেতাকর্মী নিয়ে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেতার কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
