কিশোরগঞ্জ থেকে,
পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ উপজেলা বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী।
এই আনন্দঘন দিন উপলক্ষে আমি বিশ্ব মুসলিম উম্মাহ্ এর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃ্দ্বি কামনা করছি। পবিত্র ঈদের এই আনন্দঘন মূহুর্ত অম্লান হোক।
পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষে তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় আমরা ত্যাগ ও সংযম এর যে শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে। ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ঈদের এই খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে ইতিবাচক শপথ নিতে সকলের প্রতি আহবানও জানান তিনি।
তিনি আরও বলেন, আসুন আমরা সবাই সকল মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণময় সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই।
