কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ উপজেলা বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কিশোরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম বাবু।
এই আনন্দঘন দিন উপলক্ষে আমি বিশ্ব মুসলিম উম্মাহ্ এর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃ্দ্বি কামনা করছি। পবিত্র ঈদের এই আনন্দঘন মূহুর্ত অম্লান হোক।
পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষে তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় আমরা ত্যাগ ও সংযম এর যে শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে। ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ঈদের এই খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে ইতিবাচক শপথ নিতে সকলের প্রতি আহবানও জানান তিনি।
তিনি আরও বলেন, আসুন আমরা সবাই সকল মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণময় সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই।
