শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে বিশ্ব মা দিবস যথাযথ মর্যাদায় পালন করলো উপজেলা প্রশাসন

 



কিশোরগঞ্জ থেকে


মা কখনো হয়না পর

যতই আসুক তুফান ঝড় অন্যের ভালোবাসা হতে পারে ছলনা, কিন্তু মায়ের ভালোবাসা পৃথিবীর কোন কিছুর সাথে হয়না তুলনা।


এই স্লোগান কে সামনে রেখেই

নীলফামারীর কিশোরগঞ্জে ৮ ই মে সকাল সাড়ে ১০ টায় বিশ্ব মা দিবস যথাযথ মর্যাদায় সাথে পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বিশ্ব মা দিবস ভ্রুণ থেকে দশটি মাস গর্ভে ধারণ করে যে মা সন্তানকে পৃথিবীর আলো দেখান, সেই মায়ের সম্মানে তারই চরণে আজকের এ দিনে নত তাবৎ পৃথিবীর সন্তানেরা।

মাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে কোনো দিনক্ষণ প্রয়োজন হয়। মায়ের জন্য প্রতিদিনই সন্তানের ভালোবাসা থাকে। তবুও আলাদা করে একটু ভালোবাসা জানাতেই আজকের দিনটি।


উপজেলা হল রুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ সাবিকুন্নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুর-ই আলম সিদ্দিকী,

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমীন শাহ, প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ শরিফা বেগম,

উপজেলা প্রশাসনের সরকারী  কর্মচারী কর্মচারী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

এলাকার খবর