শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে রাসুল (সাঃ) কে কটুত্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

 


কিশোরগঞ্জ থেকে, 

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তির প্রতিবাদে শুক্রবার বাদ জুম্মা এক বিক্ষোভ মিছিল করে রাসুলপ্রেমী মুসল্লিবৃন্দ।


হাজারো ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যকারীদের বিচার করা এবং রাষ্ট্র হিসাবে ভারত সরকারকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।


উল্লেখ্য, সম্প্রতি এক টেলিভিশ বির্তকে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করেন বিজেপির জাতীয় মুখপাত্র নুপুর শর্মা ও দিল্লি মিডিয়া অপারেশন প্রধান নবীন কুমার।

এলাকার খবর