শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

সৈয়দপুরে দ্রব্য মূল্যের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

 



কিশোরগঞ্জ থেকে


নীলফামারীর সৈয়দপুরে গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 


শহরের শহীদ ডা. জিকরুল হক রোডে বিএনপি'র দলীয় কার্যালয়ের সামনে শনিবার (১১ জুন) বিকাল ৫ টায় বিক্ষোভ সমাবেশ করেছে সৈয়দপুর জেলা বিএনপি।


কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপি'র আহবায়ক অধ‍্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে ও সদস‍্য সচিব শাহিন আকতারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বক্তব্য রাখেন, জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, যুগ্ম আহবায়ক জিয়াউল হক জিয়া, সামসুল আলম, শওকত হায়াৎ শাহ, শফিকুল ইসলাম জনি, কিশোরগঞ্জ উপজেলা বিএনপি'র আহবায়ক আব্দুল্লাহ আল মামুন ' সদস‍্য সচিব দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক একেএম তাজুল ইসলাম ডালিম, পৌর বিএনপির আহবায়ক শেখ বাবলু, সেচ্ছাসেবক দলের সভাপতি এরশাদ হোসেন পাপ্পু, সাধারণ সম্পাদক এম এ পারভেজ লিটন,যুবদলের সভাপতি আনোয়ার হোসেন প্রামাণিক,সাধারণ সম্পাদক তারিক আজিজ, মহিলা দলের সভাপতি রওনক জাহান রিনু, সাধারণ সম্পাদক রুপা, ছাএদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু, কৃষক দলের আহবায়ক মাজহারুল ইসলাম বসুনিয়া মিজু, সদস্য সচিব সাদেদুজ্জামান সরকার দিনার প্রমুখ। এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


প্রধান অতিথির বক্তব্যে আব্দুল খালেক বলেন, তিন বারের সফল ও সাবেক প্রধানমন্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করছি। আজকে তিনি অসুস্থ‍্য অবস্থায় চিকিৎসাধীন। উন্নত চিকিৎসার জন্য সরকার বিদেশে যেতে বাধা সৃষ্টি করেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্য উধর্বগতি দামে দেশের মানুষ নাজেহাল অবস্থায় জীবিকা নির্বাহ করছে।

এলাকার খবর