শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত রিভিউ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা



কিশোরগঞ্জ থেকে, 

জনগনের-স্বপ্ন২০২১-২০২২"

স্থানীয় সম্পদ, আধুনিক প্রযুক্তি ব‍্যবহার ও কর্মসংস্থান সৃষ্টির মাধ‍্যমে মা শিশুর স্বাস্থ‍্য সুরক্ষা নিশ্চিত করি একটি সুন্দর এবং শিশু বান্ধব সমাজ গড়ি" এই প্রতিপাদ‍্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ওয়াল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত বাৎসরিক কমিউনিটি রিভিউ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা -২০২২ অনুষ্ঠিত হয়েছে।


সোমবার ১৩ জুন-২০২২ বাদশা টাউন কমপ্লেক্সে সকাল ১১ টায় শুরু হয়।

উপজেলা স্বাস্থ‍্য ও পঃ পঃ কর্মকর্তা জনাব ডাঃ শফি মাহমুদের সভাপতিত্বে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ উপজেলার প্রোগ্রাম অফিসার জনাব সানজিদা আনছারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাবিকুন্নাহার-উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, বিশেষ অতিথি জনাব জাকির হোসেন-উপজেলা সমাজ সেবা কর্মকর্তা,জনাব হাফিজার রহমান হাফি - চেয়ারম‍্যান চাদঁখানা ইউপি, জনাব গুলনাহার উপ-পুলিশ পরিদর্শক, কিশোরগঞ্জ থানা, জনাব পিকিং চাম্বগং,এপি ম‍্যানেজার, জনাব মিন্টু বিশ্বাস, নেলসন সরেন, প্রোগ্রাম অফিসার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস‍্য, শিক্ষক, শিক্ষার্থী।


এ কর্মশালা উপজেলার ৪ ইউনিয়ন অংশ গ্রহণ করে।

পি এফ এ-১ কিশোরগঞ্জ, পিএফএ-২ পুটিমারী, পিএফএ-৩ নিতাই, পিএফএ-৪ বাহাগিলি ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এলাকার খবর