শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে পালন করা হলো পদ্মা সেতুর উদ্বোধনী উৎসব

 



কিশোরগঞ্জ (নীলফামারী) থেকে,


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে পদ্মা সেতুর উদ্বোধনী উৎসব। শনিবার দিনটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বের হয় বিশাল আনন্দ শোভাযাত্রা। আনন্দ শোভযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী, কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ রাজিব কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল, সম্পাদক মশিয়ার হোসেন উপজেলার সকল সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান, স্কুল-কলেজ ও ক্ষমতাসীন আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন সংগঠন এবং সাধারণ মানুষ আনন্দের সাথে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে।

আনন্দ শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে মিলিত হন।

এলাকার খবর