কিশোরগঞ্জ (নীলফামারী) থেকে,
আজ মানবতার প্রতিধ্বনি স্বেচ্ছাসেবী সংঘের স্বেচ্ছাসেবক মাওলানা ফিরোজ এর সভাপতিত্বে মানবতার প্রতিধ্বনি স্বেচ্ছাসেবী সংঘের স্বেচ্ছাসেবক জীবন আল বাসারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবতার প্রতিধ্বনি র উপদেষ্টা ও আমাদের কিশোরগঞ্জ গ্রুপের এডমিন মোস্তাফিজুর রহমান মিঠু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবতার প্রতিধ্বনি স্বেচ্ছাসেবী সংঘের প্রতিষ্ঠাতা মোঃ আসাদুজ্জামান পিয়াল, উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক মোঃশিথল,শিপন,রফিক,আরাফাত,নাহিদ,আশিক,ফিরোজ,নিয়াজ,রাইম প্রমুখ।
উক্ত অনুষ্ঠান টিতে স্বেচ্ছাসেবক মাঈন ইমতিয়াজ (অন্তু) বলেন আমাদের সদস্য প্রায় ৫০০ জন।প্রতিদিন দুই টাকা হারে জমানো টাকা দিয়ে ফান্ডে যা টাকা আসে তা দিয়ে আমরা ৩মাস পর পর ইভেন্ট করি,এবার ইভেন্ট করার সময় কুড়িগ্রামের অসহায় মানুষের কষ্ট মনে নাড়া দেয় সকলের তাই আমরা আমাদের ফান্ড থেকে এবং জরুরি তহবিল গঠন করে সকলের সহযোগিতায় এই ইভেন্টটি সম্পন্ন করলাম
এ সময় মানবতার প্রতিধ্বনির প্রতিষ্ঠাতা আসাদুজ্জামান পিয়াল বলেন, আমরা ছাত্র মানুষ।শুধু অসহায় মানুষ ও দূর্যোগ পূর্ণ মূহুর্তে একটা জরুরী করেছি। আমার এই সংগঠনে ৫০০ জন ছাত্র আছে। তারা প্রতিদিন টিফিনের টাকা থেকে ২ টাকা জমা করে। সেই ফান্ড থেকে কুড়িগ্রামে বানভাষী মানুষের পাশে দাড়াঁতে সত্যি আজ আমরা সার্থক হয়েছি।
