জেলা থেকে,
জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন ও সুশাসন প্রতিষ্ঠায় জোনাল সেটেলমেন্ট অফিস দিনাজপুরে অনুষ্ঠিত হল এক মতবিনিময় সভা। সভায় জরিপের বিভিন্ন স্তরে কাজের সমস্যা নিয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে।
গতকাল ১৩ জুন-২০২২ জোনাল সেটেলমেন্ট অফিসার জনাব মোঃ শামছুল আজম (উপ-সচিব) এর সভাপতিত্বে আলোচনা সভায় সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জনাব মোঃ জয়নুল আবেদীন, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, দিনাজপুর।
জনাব মোঃ মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দিনাজপুর,
জনাব মোঃ এমদাদ সরকার, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, দিনাজপুর সদর,
দিনাজপুর জোনের সহকারী সেটেলমেন্ট অফিসারগন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্থরের ভুমি মালিকগন ও মিডিয়া কর্মী গন।
উল্লেখ্য চলমান জরিপ কার্যক্রমে দিনাজপুর জোনে এ পর্যন্ত ১০.৬৭ লক্ষ আপত্তি মামলার মধ্যে ১০.৪৬ লক্ষ আপত্তি মামলা সমাপ্ত করা হয়েছে। চলতি অর্থবছরে প্রায় ৭০ হাজার আপত্তি মামলা নিষ্পত্তি করা হয়েছে।
দিনাজপুর জোনের জরিপ চলমান প্রায় ১৫ লক্ষ খতিয়ানের মধ্যে ১৪ লক্ষ খতিয়ানের তথ্য ইতোমধ্যে স্বল্পতম ব্যয়ে অনলাইনে এন্ট্রি দেওয়া হয়েছে।
যা সারাদেশে এন্ট্রিকৃত মোট খতিয়ানের শতকরা ৮০ ভাগ। দিনাজপুর এর জোনাল সেটেলমেন্ট অফিসার, দিনাজপুর "জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২০-২০২১" অর্জন করেন। যা দিনাজপুর জোনের সবার গর্বের।
