শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে ভারী বর্ষণে রাস্তা ভেঙ্গে যাওয়ান যান চলাচল বন্ধ

 


কিশোরগঞ্জ থেকে, 

কয়েকদিনের টানা ভারী বর্ষণের ফলে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ৯টি ইউনিয়নের গ্রামীণ সড়কগুলো ভেঙ্গে গিয়ে ভারী যানচলাচল বন্ধ হয়ে পড়েছে। ফলে উপজেলার ৯টি ইউনিয়নের হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

নিতাই ইউনিয়নের চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান আবু মিয়া জানান, গত তিনদিন ধরে টানা বৃষ্টিপাতের ফলে নিতাই ইউনিয়নের নিতাই গাংবের সরকারী প্রাথমিক বিদ্যালয় যাওয়ার একমাত্র কাঁচা সড়কটি ধসে গিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। অপর দিকে মুশরুত পানিয়াল পুকুর থেকে নিতাই ইউনিয়ন পরিষদ যাওয়ার পাঁকা সড়কটির বেশ কিছু জায়গায় বড় ধরনের ভাঙ্গনের ফলে সড়কটি দিয়ে চলাচলে হাজার হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

 


বাহাগিলি ইউনিয়নের চেয়ারম্যান সুজাউদ্দোলা লিপটন জানান, কিশোরগঞ্জ উপজেলা থেকে বাহাগিলি ইউনিয়ন পরিষদে যাওয়ার একমাত্র সড়কটি দীর্ঘদিন থেকে সংস্কার না করার ফলে এমনিতেই চলাচলের অনুপোযোগী। তার ওপর গত দুই থেকে তিনদিন যাবৎ ভারী বৃষ্টিপাত হওয়ায় সড়কটির শতাধিক স্থানে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। বিকল্প কোন সড়ক না থাকায় এলাকাবাসী ওই সড়কটি দিয়ে চলাচলে চরম দুর্ভোগের স্বীকার হচ্ছেন।


রণচন্ডি ইউনিয়নের চেয়ারম্যান মোকলেছুর রহমান বিমান বলেন, আমার ইউনিয়নের মধ্যে রণচন্ডি বাবুপাড়া রণচন্ডি বসুনিয়া পাড়া সহ বেশ কয়েকটি এলাকার কাঁচা সড়কগুলোর অবস্থা দীর্ঘদিন থেকে বেহাল তাঁর উপর কয়েকদিন থেকে ভারী বৃষ্টিপাতের কারণে ওই সকল এলাকার মানুষজন অনেক কষ্টে রয়েছে।


সড়কে হাঁটু পরিমান কাঁদা পানি জমে থাকায় চলাচলে এলাকার মানুষের খুব কষ্ট হচ্ছে। দীর্ঘদিন থেকে সড়কগুলো সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তপক্ষকে বারবার অবহিত করলেও কোনো কাজ হচ্ছে না।


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা আবুল হাসনাত সরকার বলেন, কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে বেশকিছু সড়ক ভেঙ্গে গিয়ে চলাচলে বিঘ্ন হচ্ছে। যেখানে যেখানে বেশি ভাঙ্গন দেখা দিয়েছে সেগুলো জরুরি ভিত্তিতে মেরামত করা হচ্ছে, বাকিগুলো বর্ষার পরে মেরামত করা হবে।


উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসানের সাথে কথা বললে তিনি বলেন, এলজিইডির যে সমস্ত সড়ক ভেঙ্গে গেছে সেগুলোর তালিকা করে খুব দ্রুত সময়ের মাঝে সংস্কার করা হবে।

এলাকার খবর