মোঃ দেলোয়ার হোসেন
কিশোরগঞ্জ (নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৯ জুন দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ আবুল কালাম বারী পাইলট,সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমান, সংসদ সদস্য প্রতিনিধি রেজাউল আলম স্বপন,উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা আক্তার, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন,গনমাধ্যমকর্মীশিক্ষক এবং বিভিন্ন জনপ্রতিনিধি প্রমুখ।
