কিশোরগঞ্জ থেকে,
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ০৫ আগষ্ট-২০২২ জাতীয় পার্টির কার্যালয়ে বিকাল ৫ টায় এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রশিদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও বড়ভিটা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফজলার রহমান, যুগ্ম আহবায়ক আলম হোসেন সাংবাদিক,
আরো উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সদস্য ও চাদখাঁনা ইউপি চেয়ারম্যান হাফিজার রহমান হাফি, পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম লিটন,মাগুড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান মিঠু, কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেড বাবু সহ কমিটির অন্যান্য সদস্য বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আদেল বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে না পারলে পল্লী বন্ধুর জাতীয় পার্টিতে স্থান হবে না। আপনারা নিশ্চয় অবগত আছেন ইতিমধ্যে শৃঙ্খলা ভঙ্গের দায়ে পার্টির সাধারণ সদস্য পদ থেকে ও বহিস্কার করা হয়েছে। অতীতে এদের স্থান জাতীয় পার্টিতে ছিল না, আজ ও নেই এবং আগামীতে ও থাকবে না।
নেতাকর্মীর উদ্দেশ্যে তিনি আরো বলেন, বর্তমান জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তৃণমূল ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করেছেন। পার্টির নীতিমালা ও গঠনতন্ত্র মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে উপজেলা সম্মেলন সফল ভাবে করার পরামর্শ ব্যক্ত করেন।
