শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে সরকারী বালু চুরির দায়ে ভ্রাম‍্যমান আদালতে তিন ব‍্যক্তির অর্থদন্ড

 




কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নে ময়নাকুড়িতে সরকারী বালু বিক্রির অভিযোগে তিন ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 


গতকাল বুধবার ১৭ আগষ্ট সকালে উপজেলার বাহাগিলি ইউনিয়নের ময়নাকুড়ি এলাকায় অভিযান চালিয়ে বালু ভর্তি একটি মাহেন্দ্র ও দুটি ছোট ট্রলি ধরে নিয়ে আসেন উপজেলা নির্বাহী অফিসার। সন্ধ‍্যার পর ভ্রাম্যমাণ আদালতে তাদের অভিযুক্ত করেন। অভিযুক্তরা হলেন তারাগঞ্জ উপজেলার কুর্শা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আতাউর রহমান (২৩) উঃ বাহাগিলি গ্রামের আমীর আলীর ছেলে গোলাম রব্বানী (২২) দুইজনকে অভিযুক্ত করে একটি মামলায় ৫০,০০০/ (পঞ্চাশ হাজার টাকা) ও তারাগঞ্জ উপজেলার কুর্শা ডাঙ্গা গ্রামের মৃত‍্যু অনিল চন্দ্র রায়ের ছেলে শ্রী শ‍্যামল চন্দ্র রায়ের (২৮) ৫০,০০০/(পঞ্চাশ হাজার টাকা ৩ ব্যক্তির নিকট  থেকে একলক্ষ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম‍্যমান আদালত।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী। এ সময় তিনি বলেন, দুই মামলায় অভিযুক্ত তিন ব্যক্তিকে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অপরাধে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

এলাকার খবর