শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ

 


কিশোরগঞ্জ থেকে, 

ইতিহাসের বর্বরোচিত বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোট আমলে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে উপজেলা আওয়ামী সকল অঙ্গ ও সহযোগী সংগঠন। রবিবার (২২ আগষ্ট) বিকাল ৫ টায় অস্থায়ী কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।


এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, আওয়ামী লীগের সাংগঠানিক সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, আওয়ামী মহিলালীগের সভাপতি শিল্পী রানী রায়, সাধারণ সম্পাদক রোমানা ফেরদৈসী, বীরমুক্তিযোদ্ধা আব্দুল গণি, কৃষকলীগের সভাপতি মিথুন কুমার রায়, সাধারণ সম্পাদক শাকিল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পতিরাম রায়, সহ-সভাপতি আসাদুজ্জামান চিলু, সহ-সভাপতি রাশেদুর রহমান রাশেদ, ছাত্রলীগের সভাপতি মাঈনুল আরেফিন সপুসহ বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এলাকার খবর