শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে ফেন্সিডিল সহ দুই মাদক ব‍্যবসায়ী গ্রেফতার

 


কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ভারতীয় পণ‍্য ২৫ বোতল ফেনসিডিল ও নগদ ১২ হাজার ৩ শ টাকা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল।


বৃহস্পতিবার (২৫ আগষ্ট)সন্ধ‍্যায় উপজেলার পুটিমারী ইউনিয়নের কালিকাপুর ডাক্তারপাড়া গ্রামের ডাবলু মিয়ার বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, একই  গ্রামের রহিদুল ইসলামের ছেলে বাবুল মিয়া (২০) ও কাউয়ার মোড় গ্রামের মবু মিয়ার ছেলে মমিন ইসলাম (২৩)

নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসার শফিকুল ইসলাম বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।


এ বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় বলেন, এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় মাদক দ্রব‍্য আইনে একটি  মামলা দায়ের হয়েছে যাহার মামলা নম্বর ১৬। শুক্রবার আসামীদেরকে নীলফামারী জেলহাজতে প্রেরন করা হবে।


এলাকার খবর