শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে চোরাই ১৪ টন রড জব্দ করলো ডিবি পুলিশঃ মালিক গ্রেফতার

 



কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা রোডস্থ  হাসি ট্রেডার্স  থেকে চোরাই ১৪ টন রড অভিযান চালিয়ে উদ্ধার করলো রমনা বিভাগের ডিবি পুলিশ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ।হাসি ট্রেডার্সের স্বত্তাধিকারী ফরহাদ হোসেন সম্রাট(অবঃ বিজিবি সদস‍্য)কে  গ্রেফতার করা হয়েছে।


মঙ্গলবার (৩০ আগষ্ট) থানা সূত্রে জানা যায়, রাত ৮ টায়  হাসি ট্রেডার্সে ডিবি পুলিশ অভিযান চালিয়ে গোডাউন থেকে চোরাই ১৪ টন রড ও এ‍্যাংঙ্গেল উদ্ধার করে রমনা বিভাগের ডিবি পুলিশ। 


এসময় ওই দোকানের মালিক ফরহাদ হোসেন সম্রাটকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতকে ফরহাদ হোসেন সম্রাটকে কিশোরগঞ্জ থানা থেকে ঢাকায় নিয়ে গেছে ডিবি পুলিশ।তিনি উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রামের মরহুম আবুজার রহমানের বড় ছেলে।


ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়- গ্রেফতারকৃত আসামীকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। পরে এ বিষয়ে প্রেস কনফারেন্স করা হবে।


এ বিষয়ে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় চোরাই রড উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামী ফরহাদ হোসেন সম্রাটকে থানায় এনে নিয়ম অনুযায়ী ঢাকায় নিয়ে গেছে।

এলাকার খবর