শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে ও এম এস এর চাল বিক্রয় শুরু

 



কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি)


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নিম্ন আয়ের মানুষের জন‍্য ও এম এস এর ডিলার মাধ‍্যমে ৩০ টাকা দরে চাল বিক্রয় শুরু হয়েছে।


আজ থেকে খোলা বাজারে চাল বিক্রয় শুরু হয়েছে ওএমএস ডিলারগণ।


উপজেলায় প্রতিদিন দুইটি পয়েন্টে ৮০০ পরিবারের কাছে ওএমএসের ডিলারগণের মাধ‍্যমে ৩০ টাকা দরে ৫ কেজি করে চাল বিক্রি করবে ডিলাররা। এ সুবিধার আওতায় থাকবে উপজেলার ১৬ হাজার ৯৫৪  টিসিবি কার্ডধারী পরিবার।



আজ (১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলার দুরাকুটি মোড় ও ভিতর বাজারে ওএমএসের চাল বিক্রি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য ইন্সপেক্টর নূরে রাহাদ রিমন সহ সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তা ও ডিলারগণ।


কিশোরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে পর্যায়ক্রমে দু’টি পয়েন্টে শুক্র ও শনিবার ব‍্যতিরেকে সপ্তাহে ৫ দিন এ চাল ক্রয় করার সুবিধা থাকবে। প্রতিটি পয়েন্টে নিম্ন আয়ের মানুষদের জন্য একটি লাইন থাকবে অন‍্যদিকে ও টিসিবির কার্ডধারীদের জন্য পৃথক আর একটি লাইন থাকবে।


ভোটার আইডি কার্ড নিয়ে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এ চাল কিনতে পারবেন নিম্ন আয়ের মানুষেরা। অন্যদিকে, টিসিবি কার্ডধারীরাও কার্ড নিয়ে এসে এ চাল কেনার সুবিধা পাবেন। একজন ডিলার প্রতিদিন ৪০০ পরিবারের কাছে ৩০ টাকা দরে ৫ কেজি করে চাল বিক্রি করবেন।


নিম্ন আয়ের সুবিধাভোগী প্রতিটি পরিবার মাসে দুইবার ৩০ টাকা দরে ১০ কেজি চাল ক্রয় করতে পারবেন।

এলাকার খবর