নীলফামারী জেলা থেকে,
বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি'র ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ মর্যদায় পালন করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি।
বিকাল ৫ টায় দলীয় কার্যালয় থেকে একটি বিশাল বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে সভা মঞ্চে মিলিত হয়।
১ লা সেপ্টেম্বর -২০২২ বিকালে দলীয় কার্যালয়ে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি'র আহবায়ক অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহীন আকতারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটি বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বিলকিস ইসলাম, জেলা বিএনপি'র সিঃ যুগ্ম আহবায়ক এ্যাড. এস এম ওবায়দুর রহমান, যুগ্ম আহবায়ক অধ্যাপক শওকত হায়াৎ শাহ, শফিকুল ইসলাম জনি, সামসুল আলম, কামরুজ্জামান, কিশোরগঞ্জ উপজেলা বিএনপি'র সদস্য সচিব দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক একেএম তাজুল ইসলাম ডালিম, তারিকুল হক, আশরাফ আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, সাঃ সম্পাদক এম এ পারভেজ লিটন, যুবদলের সভাপতি আনোয়ার হোসেন প্রামানিক, সদস্য সচিব তারিক আজিজ, জেলা কৃষক দলের সভাপতি মাজাহারুল ইসলাম মিজু, সাঃ সম্পাদক দিনার সরকার, জেলা ছাত্রদলের সভাপতি পাপ্পু ও সাঃ সম্পাদক শফিকুল ইসলাম বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিশেষ অতিথির বক্তব্য বিলকিস ইসলাম বলেন, আজ দেশ ও জাতি সংকট সময় অতিক্রম করছে। বিএনপি'র কোন সংকট নেই। লক্ষ লক্ষ মামলা হামলা নিয়ে পাহাড়ের মতো মাথা উচুঁ করে দাড়িয়েঁ আছে। ৭৫ সালে ঠিক একই ভাবে দেশ সংকটে পড়েছিল জাতি দিশেহারা হয়েছিল ঠিক সেই সময় সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে তলাবিহীন রাষ্ট্রের দায়িত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিয়েছেন। অনুরুপ ভাবে দেশের জনগন হাসিনাকে বিদায় দিয়ে সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে তারেক রহমানকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করবে।
তিনি আরো বলেন, কেন্দ্র ঘোষিত প্রতিটি কর্মসূচী সফল করতে হবে এবং আমি আপনাদের পাশে থেকে সরকার পতনের আন্দোলন সৈয়দপুরের মাটি থেকে শুরু করবো।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল খালেক বলেন, এই অবৈধ্য সরকারের অধীনে দেশে আর কোন নির্বাচন অনুষ্ঠিত হবে না। ভোটার বিহীন সরকারকে ক্ষমতার মসনদ থেকে টেনে হিচড়ে নামিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পরিবেশ তৈরী করতে হবে। তার আগে দেশে কোন নির্বাচন অনুষ্ঠিত হবে না।
