নীলফামারী থেকে,
দেশব্যাপী আওয়ামী কর্তৃক তেল, গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অসহনীয় পরিকল্পিত মূল্য বৃদ্ধি, বিচার বহির্ভূত হত্যা,ছাত্রনেতা নূরে আলম, স্বেচ্ছাসেবক নেতা আব্দুর রহিম ও যুবনেতা শাওন কে গুলি করে হত্যার প্রতিবাদে সৈয়দপুর উপজেলার কাশিরাম ইউনিয়ন বিএনপি আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১০ সেপ্টেম্বর)সন্ধ্যা ৭ টায় হাজারী হাট স্কুল ও কলেজ মাঠে কাশিরাম ইউনিয়ন বিএনপি'র সভাপতি মাহবুব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছুল হক চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব বিলকিস ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির আহবায়ক জনাব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সদস্য সচিব জনাব শাহীন আকতার,
সিঃ যুগ্ম আহবায়ক জনাব এ্যাড.এস এম ওবায়দুর রহমান, যুগ্ম আহবায়ক জনাব কাজী একরামুল হক, জনাব শফিকুল ইসলাম জনি, জনাব সামসুল হক, সৈয়দপুর উপজেলা বিএনপির আহবায়ক জনাব রেজাউল করিম লোকমান, যুগ্ম আহবায়ক জনাব মনোয়ার হোসেন মন্টু, সৈয়দপুর পৌর বিএনপির আহবায়ক জনাব শেখ বাবলু,
কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্য জনাব বিলকিস ইসলাম বলেন, শেখ হাসিনার অধীনে অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনেই হবে। অন্যথায় ভোট চোরের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হতে দেয়া হবে না। তিনি আরো বলেন, ১৪ সালের ৫ জানুয়ারী ভোট ছাড়াই ১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দীতায় কুত্তা মার্কা নির্বাচন দিয়ে ক্ষমতায় এসেছে। ১৮ সালের ৩০ ডিসেম্বর দিনের ভোট নিশি রাতে প্রশাসন দিয়ে ব্যালট বাক্স ভরিয়ে পুনরায় সরকার গঠন করে দেশের মানুষের ঘাড়ে চাপিয়ে বসেছে।
সময় এসে গেছে ঘাড় থেকে টেনে হিচড়ে দেশ থেকে বিতাড়িত করে আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হবে।
নেতাকর্মীর উদ্দেশ্যে তিনি বলেন,হতাশার দিন শেষ।দেশ ও জাতীকে চলমান সংকট থেকে বাচাঁতে হলে পাড়ায় পাড়ায় অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলনের দুর্গ গড়ে তুলতে হবে।
