শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

মাননীয় সংসদ সদস‍্য নূরের বিরুদ্ধে জয়নাল আবেদীনের অভিযোগ

 


নীলফামারী থেকে, 

নীলফামারী-২ আসনের মাননীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি অবমাননা করার অভিযোগে সংবাদ সম্মেলন ও রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক  বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন।


মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে তার নিজ বাস ভবনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল জলিল, ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরন্নবী সহ জেলা মুক্তিযোদ্ধা  সংসদের নেতৃবৃন্দ।


সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন অভিযোগ করে বলেন, এবারের জেলা পরিষদ নির্বাচন-২০২২ এ আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি কিন্তু নীলফামারী-২ আসনের মাননীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এমপি তিনি সরকারী প্রোটোকল হিসেবে পুলিশের দুইটি গাড়ী সহ বিভিন্ন স্থানে ভোটারদের নিয়ে মতবিনিময় সভা করে বেড়াচ্ছেন। তিনি বিভিন্ন সভায়  জোর দাবী করে ভোট চাচ্ছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর জন্য এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে আসছেন।


নির্বাচনে সকল প্রার্থীর জন্য সুষম প্রতিযোগিতামূলক ক্ষেত্র তৈরি করার জন্য রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছি এবং সেই সাথে সংসদ সদস্যের নির্বাচনী হস্তক্ষেপ বন্ধে প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহণ করার দাবি করছি।

এলাকার খবর