কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলার অধিন্যস্ত কিশোরগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশ পালন করেছে।
রবিবার ১৮ সেপ্টেম্বর-২০২২ বিকাল ৫ টায় স্থানীয় মাইক্রোষ্টান্ডে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর পল্লবী সহ দেশ ব্যাপী বিএনপি'র চলমান কর্মসূচীতে পুলিশের গুলিবর্ষণ ও আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে উপজেলা বিএনপি'র সদস্য সচিব দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রতিবাদ সমাবেশের সভাপতি ও উপজেলা বিএনপি'র আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহবায়ক আশরাফ আলী, একেএম তাজুল ইসলাম ডালিম, তারিকুল হক, আতাউর রহমান আতা, উপজেলা বিএনপি'র সদস্য দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব নজরুল ইসলাম দুলু, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইবনে সাইদ সুজন, সদস্য সচিব সোহেল রানা রাসেল, কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
বক্তব্যে উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক ও যুবদল সভাপতি একেএম তাজুল ইসলাম ডালিম বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোন নির্বাচন হবে না। সরকার যদি ইভিএম দিয়ে নির্বাচনের পায়তারা করে তাহলে প্রতিটি কেন্দ্র দখল করে প্রতিহত করতে হবে। কোন ইভিএম টিভিএম চলবে না।সকল দলের অংশগ্রহণে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরী করতে বাধ্য করা হবে।
এ সময় উপজেলা বিএনপি'র আহবায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন,বিএনপি'র চলমান শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশের গুলি, রাবার বুলেট নিক্ষেপ ও আওয়ামী সন্ত্রাসের নৃশংস হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বলতে চাই, সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। আগামী বছর ২৩ সালেই আওয়ামী লীগের পতন অনিবার্য।
