শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে ক্ষুদ্র জাতিসত্বা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে অনুদান বিতরণ

 



কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়'র আয়োজনে সমাজ কল‍্যাণ পরিষদ,নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন এবং সংস্থার অনুদান বিতরণ অনুষ্ঠান হয়েছে।


বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর-২২) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুদান বিতরণ করা হয়েছে।


উপজেলা নির্বাহী নূর-ই-আলম সিদ্দিকী'র সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা অফিসার জাকির হোসেন'র  সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব খন্দকার ইয়াসির আরেফীন, জেলা প্রশাসক নীলফামারী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শাহ আবুল কালাম বারী পাইলট, চেয়ারম‍্যান উপজেলা পরিষদ কিশোরগঞ্জ, মেডিকেল অফিসার সাব্বির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম‍্যান রবিউল ইসলাম বাবু, সংসদ সদস‍্যের প্রতিনিধি রেজাউল আলম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হাসনাত, উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিকুন্নাহার, বড়ভিটা ইউপি চেয়ারম‍্যান আলহাজ্ব ফজলার রহমান, কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম‍্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু, বাহাগিলি ইউপি চেয়ারম‍্যান সুজাউদ্দৌলা লিপটন, মাগুড়া ইউপি চেয়ারম‍্যান আকতারুজ্জামান মিঠু,  গাড়াগ্রাম ইউপি চেয়ারম‍্যান জোনাব আলী, পুটিমারী ইউপি চেয়ারম‍্যান আবু সায়েম লিটন এবং উপজেলা বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা কর্মচারী।


এ সময় সুবিধাভোগীদের মাঝে ২,৮০,০০০ দুই লাখ আশি হাজার টাকা অনুদান তুলে দেন জেলা প্রশাসক ইয়াসির আরেফীন।

করোনা রোগী ২০ জন ৫,০০০- ১,০০০০০ টা

নৃ-গোষ্ঠী ২৫ জন ৪,০০০- ১,০০০০০ টাকা

 কিশোরগঞ্জ কূষ্ঠ ও প্রতিবন্দ্বী উন্নয়ন সংস্থা ৪০,০০০  টাকা এবং অনির্বাণ প্রতিবন্দ্বী উন্নয়ন সংস্থা ৪০,০০০ হাজার টাকা।

এলাকার খবর