কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের মাগুড়া বাজার নুরানী হাফিজিয়া মাদরাসা ও ইয়াতিমখানার হেফজ বিভাগের এক ছাত্রকে বলাৎকার করার অভিযোগ উঠেছে।
মাদরাসা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত (২৪ সেপ্টেম্বর ) শনিবার বিকাল ৫ টায় মাদরাসা কক্ষে হেফজ বিভাগের ছাত্র জিসান (১২) কে বলাৎকার করেছে একই মাদরাসার শিক্ষক মুফতি রেদওয়ান হক। জিসান মাগুড়া মাষ্টার পাড়া ইনসান আলীর ছেলে।জিসান তার নিজ বাড়ীতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ঘটনার পর থেকে উক্ত শিক্ষক পলাতক রহিয়াছে। তিনি মাদরাসায় ৩ মাস ধরে শিক্ষকতা করে আসিতেছে। তার গ্রামের বাড়ী কিশবপুর বানিয়া পাড়া রংপুর সদরের নুরুন্নবীর ছেলে।
নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী বলেন, ঐ ভন্ড হুজুর এর আগেও অন্য একটি মাদরাসায় একই ঘটনার সাথে জড়িত ছিল বলে আমরা জানতে পেরেছি। এলাকাবাসী তার বিচারের দাবী জানিয়ে বলেন, এই রকম ভন্ড হুজুরের জন্য আজ গোটা সমাজ ব্যবস্থা কুলষিত হচ্ছে। তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি প্রশাসনের নিকট।আর যাতে কেউ এহেন জঘন্য কাজ করার সাহস না পায়।
অভিযুক্ত শিক্ষকের ফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে কথা হলে মাগুড়া বাজার নুরানী হাফিজিয়া মাদরাসা ও ইয়াতিম খানার সভাপতি আলহাজ্ব সাবুল হোসেন বলেন, গতকাল সন্ধ্যায় মাদরাসায় চিল্লাচিল্লির খবর শুনে গিয়ে জানতে পারলাম এই ঘটনা তবে ঘটনা সত্য। মুফতি রেদওয়ান পলাতক আছে। আমরা চাই তাকে বিচারের আওতায় আনা হোক।
এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা জানতে পেরেছি। এখনো অভিযোগ পাই নাই। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
