কিশোরগঞ্জ থেকে
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৮ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়।
উপজেলা প্রশাসনিক ভবনের সামন থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী, চাঁদখানা ইউপি চেয়ারম্যান হাফিজার রহমান হাফি প্রমুখ।
