শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে ফেন্সিডিল সহ এক মাদক ব‍্যবসায়ী গ্রেফতার

 



কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ


নীলফামারীর কিশোরগঞ্জে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল। 


শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮ টায়  কিশোরগঞ্জ উপজেলায় পুটিমারী ইউনিয়নের খোকার বাজার এলাকার মাদক ব‍্যবসায়ী আনোয়ার হোসেন (৩২) কে ৯ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়।  অভিযান পরিচালনা করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরীফ উদ্দিন। 


মাদক ব‍্যবসায়ী আনোয়ার হোসেন কে কিশোরগঞ্জ থানায় মাদকসহ সোপর্দ করেন এবং জেলা মাদক দ্রব‍্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় একটি নিয়মিত  মামলা দায়ের করা হয়।


এ বিষয়ে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, মাদক দ্রব‍্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা হয়েছে।

এলাকার খবর