শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে সরকারী বালু চুরির দায়ে ভ্রাম‍্যমান আদালতে দুই ব‍্যক্তির অর্থদন্ড




কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের বাড়ীমধুপুর সরকারী বালু বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 


রবিবার( ২ অক্টোবর)সকালে  উপজেলার নিতাই ইউনিয়নের বাড়ী মধুপুর এলাকায় অভিযান চালিয়ে বালু ভর্তি বালু ভর্তি দুটি মাহেন্দ্র ধরে নিয়ে আসেন উপজেলা নির্বাহী অফিসার।বিকালে ভ্রাম্যমাণ আদালতে তাদের অভিযুক্ত করেন। অভিযুক্তরা হলেন কিশোরগঞ্জ সদর ইউনিয়নের গদা মাঝাপাড়া গ্রামের মজনু মিয়ার ছেলে এনামুল(২৫) ও বাহাগিলি ইউনিয়নের নয়ালখাল পূর্ব পাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে সূর্য‍্য মিয়া (২৬) 

তাদের পৃথক পৃথক মামলায়  ৫০,০০০/ (পঞ্চাশ হাজার টাকা) করে ১,০০,০০০/ (এক লক্ষ টাকা) জরিমানা আদায় করেন ভ্রাম‍্যমান আদালত।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী।এ সময় তিনি বলেন, দুই মামলায় অভিযুক্ত দুই ব্যক্তিকে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অপরাধে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।


এলাকার খবর