শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

 



কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ


নীলফামারী কিশোরগঞ্জে আন্তর্জাতিক প্রশমন দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার(১৩ অক্টোবর) সকাল ১১ টায় কিশোরগঞ্জ সরকারী ডিগ্রী কলেজ মাঠে এ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়।


উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব‍্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব‍্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব‍্যবস্থাপনায় সাধারণ জনগনকে সচেতন করার লক্ষে ভূমিকম্প, যে কোন দুর্যোগ যাতে খুব সহজেই মোকাবেলা করতে পারে এবং যাতে কোন ক্ষয়ক্ষতি না হয় তারই আগাম সতর্ক বার্তা।


উপজেলা ফায়ার সার্ভিস ও ফায়ার ডিফেন্সের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার মকবুল হোসেন বলেন, এখন অধিকাংশে পরিবারে গ‍্যাস সিলিন্ডার ব‍্যবহৃত হচ্ছে। অনেক সময় গ‍্যাস সিলিন্ডারে আগুন লেগে গেলে কিভাবে আগুন নিয়ন্ত্রণ করতে হয় তারই আগাম সতর্ক হিসেবে দেখানো হলো।


এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নূর -ই-আলম সিদ্দিকী, সরকারী ডিগ্রী কলেজের অধ‍্যক্ষ আব্দুর রউফ, সংসদ সদস‍‍্য'র প্রতিনিধি রেজাউল আলম স্বপন, কিশোরগঞ্জ মহিলা কলেজের অধ‍্যক্ষ মাহফুজার রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা আবু হাসনাত,  বাংলাদেশ প্রেস ক্লাব'র সভাপতি দেলোয়ার হোসেন, কলেজের শিক্ষক ছাত্রছাত্রী সহ ফায়ার ডিফেন্সের সদস‍্যবৃন্দ।


এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, সাধারণ মানুষকে সচেতন করার লক্ষে যে কোন দূর্যোগে ক্ষতি ছাড়াই সতর্কতার সহিত সহজেই মোকাবেলা করতে পারে। 

এলাকার খবর