কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ
আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় এগিয়ে আছেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।
রবিবার (২ অক্টোবর) বিকাল ৫ টায় কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুর সভাপতিত্বে নির্বাচনী প্রচারণায় তিনি বলেন, আমি জনগনের সেবক হিসাবে থাকতে চাই। আমার ৫৪ বছর রাজনীতিতে জনগনের পাশে থেকে খেদমত করেছি এবং আগামীতে আপনাদের পাশে থাকতে চাই। আমি নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণের সুপারিশ ছাড়া কোন প্রকল্প পাশ হবে না।
এ সময় আরো বক্তব্য রাখেন, নীলফামারী আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবি এ্যাড আবু মোঃ সোয়েম, বিশিষ্ট ব্যবসায়ী একেএম তাজুল ইসলাম ডালিম, মেম্বার এসোসিয়েশন কিশোরগঞ্জ শাখার সভাপতি রফিকুল ইসলাম সহ আরো অনেকে।
এ সময় জয়নাল আবেদীন বলেন, বিগত দিনে আমাকে যে সম্মান দিয়েছেন আমার বিশ্বাস আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে আমার মোটর সাইকেল মার্কায় ভোট দিয়ে পাশে থাকার সুযোগ করে দিবেন
