নীলফামারী থেকে,
নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি আয়োজিত ২৯ অক্টোবর-২০২২ রংপুর বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২০অক্টোবর)২০২২ বিকাল ৪ টায় আদিবা কনভেনশনে হলে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি'র আহবায়ক অধ্যক্ষ আব্দুল গফুর সরকার'র সভাপতিত্বে ও সদস্য সচিব শাহিন আকতার'র সঞ্চালনায় জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, 'দিনের ভোট রাতে করে আওয়ামী লীগ আজ ক্ষমতাসীন। এই সরকার জনগণের কল্যাণে অতীতেও কাজ করেনি বর্তমানে ও করে না।এই জনবান্ধনহীন সরকার মেগা মেগা প্রকল্প নিয়েছে, আর মেগা মেগা দুর্নীতি ও লুটপাট করেছে। দেশে বিদেশে টাকার পাহাড় করেছে।আগামী ২৯ অক্টোবর রংপুর বিভাগীয় গণসমাবেশের প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
'এদেশের ভোট চুরির ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত আওয়ামী লীগ' মন্তব্য করে জাহিদ হোসেন বলেন, সত্তরের নির্বাচনের আগেও আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বলেছিল, ১৯৭২ সালেও গণতন্ত্রের কথা বলেছিল, ’৭৫-এ গিয়ে বাকশাল কায়েম করে ফেলল। ’৭৩ সালে জাতীয় নির্বাচনেও খন্দকার মোশতাককে জেতাতে ব্যালট পেপার হেলিকপ্টারে করে ঢাকায় এনে রেজাল্ট দেওয়া হয়েছিল। অর্থাৎ, এদেশের ভোট চুরির সঙ্গে সম্পৃক্ত আওয়ামী লীগ।
তিনি আরও বলেন, আজ আমাদের শপথ নিতে হবে ২৯ অক্টোবর সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে আপনারা সবাই রংপুরের গণসমাবেশকে মহাসমাবেশে রূপান্তরিত করব।সমাবেশ বাধাঁগ্রস্ত করতে আওয়ামী অঘোষিত হরতাল দিতে পারে। তবুও রংপুরের সমাবেশ সফল করবো।
প্রস্তুতিসভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দলের যুগ্ন মহাসচিব, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ। রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ সাংগঠনিক সম্পাদক দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, আব্দুল খালেক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সাংসদ বিলকিস ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।
