শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

রংপুর বিভাগীয় সমাবেশেই মারা গেলেন কাহারোল উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক সোহেল




রংপুর থেকে, 

নিত‍্য প্রয়োজনীয় দ্রব‍্যের অস্বাভাবিক মূল‍্য বৃদ্ধি, বেগম খালেদা জিয়ার মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকার পূর্ণবহালের দাবীতে  রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে বিভাগীয় গণসমাবেশ চলাকালে অসুস্থ হয়ে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।


আজ শনিবার (২৯ অক্টোবর)  বিকালে  এ ঘটনা ঘটে।মৃত‍্যু মোস্তাফিজুর রহমান সোহেল দিনাজপুরের কাহারোল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন জানান, গণসমাবেশ চলাকালে বিকালে অসুস্থ‍্য হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত‍্যু ঘোষণা করেন।


কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বলেন, আজ শনিবার সকালে নেতাকর্মীদের নিয়ে সমাবেশে যোগ দেন মোস্তাফিজুর রহমান। বিকেল পৌনে ৪টার দিকে তিনি স্ট্রোক করলে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এলাকার খবর