শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

উপজেলাবাসী শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন ভাইস চেয়ারম‍্যান রবিউল ইসলাম বাবু

 


মোঃ দেলোয়ার হোসেন

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ


সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সকল ধর্ম পেশার মানুষকে শারদীয় দুর্গাপূজা শুভেচ্ছা জানিয়েছেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম‍্যান রবিউল ইসলাম বাবু।


উপজেলা ভাইস চেয়ারম‍্যান রবিউল ইসলাম বাবু এক শুভেচ্ছা বার্তায় বলেন, ধর্ম যার যার উৎসব সবার। দীর্ঘ এক বছরের অপেক্ষার পর উৎসব দূর্গা পূজা যা একেবারে দোর গোঁড়ায় চলে এসেছে।


প্রতি বছরই দূর্গার মর্ত্যধামে ফেরার আনন্দে মেতে ওঠে এই ধরিত্রী বিশেষ করে বাঙালীদের মধ্যে এই পুজোর উন্মাদনা একটু বেশিই থাকে। দূর্গা পূজা মানেই ঢাকের আওয়াজ, প্যান্ডেলের হৈহুল্লোড়। 

 নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানায় আপনাদের সকলের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে দূর্গা উৎসব উদযাপন করতে চাই।


ভাইস চেয়ারম‍্যান রবিউল ইসলাম বাবু শুভেচ্ছা বার্তায় আরও বলেন, আমার এই শুভেচ্ছা বার্তার মাধ্যমে সবার কাছে বিশেষ অনুরোধ থাকবে, সরকারের নিয়মনীতি ও আইন শৃঙ্খলা মেনে সবাই দূর্গা উৎসব উদযাপন করবেন। উপজেলা পরিষদ ও প্রশাসন  থেকে কিশোরগঞ্জ থানার আওতাধীন সকল পূজা মন্ডপে আমাদের কঠোর নজরদারি থাকবে। আপনাদের সকল প্রকার নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক‍্যামেরায় আওতায় আনা হয়েছে।সার্বক্ষণিক মনিটরিং করবে  কিশোরগঞ্জ থানা পুলিশের পাশাপাশি  আইন শৃঙ্খলা  বাহিনী।


তিনি আরো বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা যেন নির্বিঘ্নে পালন করতে পারেন সেজন্য সকলকে সহযোগিতা করতে আহ্বান জানান। তিনি সবাইকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এলাকার খবর