শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে ওপেন হাউস ডে অনুষ্ঠিতঃ

 



কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ


নীলফামারীর কিশোরগঞ্জ থানায় ওপেন হাউস ডে পালন করা হয়েছে।


বৃহস্পতিবার(১৩ অক্টোবর),২০২২ বিকাল সাড়ে ৪ টায় অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়'র সভাপতিত্বে ও অফিসার ইনচার্জ(তদন্ত)এস এম শরীফ'র সঞ্চালনায়  নীলফামারীর আয়োজনে কিশোরগঞ্জ থানা চত্বরে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়।


 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) নীলফামারী।


বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম‍্যান শাহ আবুল কালাম বারী পাইলট, উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার(সৈয়দপুর সার্কেল) সারোআর আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক রশিদুল ইসলাম।


অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব আমিরুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার( অর্থ ও প্রশাসন) উপস্থিত বিভিন্ন পেশাজীবী মানুষের কথা শোনেন।


এ সময় অতিরিক্ত পুলিশ(সৈয়দপুর সার্কেল) সুপার সারোআর আলম তার বক্তৃতায় বলেন, পুলিশ এখন জনগণের বন্ধু হিসেবে কাজ করে যাচ্ছে, জনগণের দোরগোড়াঁয় সেবা পৌঁছে দিচ্ছে পুলিশ, তিনি জেলা পুলিশ, নীলফামারীর সেবার মান আরো বৃদ্ধি করতে সকলের সহযোগিতা কামনা করেন।


এছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সাধারণ জনগণ।

এলাকার খবর