কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পূত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিনে শেখ রাসেল দিবস-২০২২ উপলক্ষে সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক ছয়টি জটিল রোগের চতুর্থ কিস্তির অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয় কর্তৃক আয়োজিত নয় জনকে ছয়টি জটিল রোগের আক্রান্ত ব্যক্তির মাঝে ৫০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয।
মঙ্গলবার (১৮ অক্টোবর)দুপুর ১২ টায় উপজেলা হলরুমে ৬ টি জটিল রোগ ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, ষ্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ,থ্যালাসিমিয়া রোগীকে ৫০,০০০( পঞ্চাশ হাজার )টাকা করে ৯ জনকে এই আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নূর-আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা অফিসার জাকির হোসেন'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ আবুল কালাম বারী পাইলট, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার(ভূমি)সানজিদা রহমান,উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান,উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শফি মাহমুদ, উপজেলা লাইফ ষ্ট্রোক অফিসার নাহিদ সুলতান, অফিসার ইনচার্জ (তদন্ত )এস এম শরীফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল, উপজেলা সমাজ সেবা অফিসার জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম নুরুল আমিন শাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরিফা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিকুন্নাহার, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ গনি সহ শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
