মোঃ দেলোয়ার হোসেন-নিজস্ব প্রতিবেদক
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম এর প্রতি আস্থা নেই এদেশের সাধারণ মানুষের। সৈয়দপুরে বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
আজ সোমবার (৩ অক্টোবর) দুপুর ১ টায় ঢাকা থেকে সৈয়দপুর বিমান বন্দরে অবতরণ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।রংপুর যাওয়ার পথে সৈয়দপুরে এক পথসভায় বলেন, সরকার পরিকল্পিত ভাবে ক্ষমতায় থাকার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন ইভিএম এ করার পরিকল্পনা হাতে নিয়েছে। এই ইভিএম এর প্রতি জাতীয় পাটি সহ দেশের সাধারণ মানুষের কোন আস্থা নেই।এই পদ্ধতির মাধ্যমে সরকার যেদিকে চাইবে সেদিকে ফলাফল হবে বলে তিনি মন্তব্য করেন। তাই আমাদের দাবি নির্দলীয় নিরপক্ষ সরকারের অধীনে একটি গ্রহণ যোগ্য অবাধ সুষ্ঠ নির্বাচন করতে হবে।এ সময় আরো উপস্থিত ছিলেন রংপূর সিটি কর্পোরেশনের মেয়র ও জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তোফা , নীলফামারী ৪ (সৈয়দপুর কিশোরগঞ্জ )আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল, কুডিগ্রাম ৩ আসনের সাংগঠনিক টীম প্রধান ডঃ মেহেজাবুন্নেসা রহমান টুম্পা, রংপুর বিভাগের সর্বস্তরের নেতাকর্মীসহ নীলফামারী জেলা জাতীয় পাটির যুগ্ম আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর আলম সিদ্দিক। পরে একটি বিশাল গাড়ী বহর নিয়ে রংপুরের উদ্দেশ্য রওনা দেন।
